তাঁবুতে আশ্রয় নেওয়া পরিবারের জন্য অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পাহাড়ের ঝুঁকিপূর্ণ অবস্থা ছেড়ে তাঁবুতে আশ্রয় নেওয়া ২০০ পরিবারকে এক হাজার টাকা করে অনুদান দিয়েছে জেলা প্রশাসন। এক ব্যবসায়ীর আর্থিক সহায়তায় ঈদ উপলক্ষে এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। গতকাল বুধবার নগরের টাইগার পাসের দিগন্ত ক্লাব মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা প্রশাসক আবদুল মান্নান পরিবারগুলোর সদস্যদের হাতে টাকা তুলে দেন। এ সময় শফি মোটরসের মো. শফি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এইচ এম হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন। বর্ষা মৌসুমের শুরুতে নগরের বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী ২০০ পরিবারকে টাইগার পাস দিগন্ত ক্লাব মাঠ ও আকবরশাহ এলাকায় অস্থায়ী ভিত্তিতে তাঁবু খাটিয়ে পুনর্বাসন করেছে প্রশাসন।