তাঁবুবাস ও দীক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে তিন দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান শুরু হয়েছে। গতকাল দুপুরে কলেজের ফুলার ভবনের সামনে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক আল-ফারুক চৌধুরী। রাজশাহী কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা রোভারের কমিশনার অধ্যাপক আবু তালেব সরকার, রাজশাহী কলেজ রোভার স্কাউট গ্রুপের আর এস এল মো. জহিরুল ইসলাম, তরিকুল ইসলাম আনসারি, মোছাম্মৎ ফাহমিদা আখতার ও হাসনা আরা বেগম। ১৩ ডিসেম্বর দীক্ষা দানের মাধ্যমে তাঁবুবাস অনুষ্ঠান শেষ হবে।