তাঁর অনশন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাকসু নির্বাচনের দাবিতে অনশন করছেন এই যুবক l প্রথম আলো
ডাকসু নির্বাচনের দাবিতে অনশন করছেন এই যুবক l প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে সেই তরুণের অনশন চলছে। রাতে তাঁবু টানিয়ে তিনি ঘুমাচ্ছেন স্মৃতি চিরন্তনে (উপাচার্যের বাসভবনের সামনে)।

অনশনকারী ওই তরুণের নাম ওয়ালিদ আশরাফ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে সন্ধ্যাকালীন কোর্সের শিক্ষার্থী। দুই বছরের স্নাতকোত্তর কোর্স তিন বছরেও শেষ করেননি তিনি।

গত সোমবার রাতে স্মৃতি চিরন্তনে গিয়ে দেখা যায়, ওই তরুণ তাঁবু টানানোর কাজে ব্যস্ত। কয়েকজন শিক্ষার্থী তাঁকে সহযোগিতা করছেন। তাঁর পুরোনো সাইকেলে কাঁথা-বালিশ-ব্যাগের পাশাপাশি তাঁবুটিও ছিল। সাইকেলের সামনে বাংলাদেশের লাল-সবুজ পতাকা টানানো। এক পাশে ‘স্বাধীনতা ০ কিলোমিটার’ লেখা একটি মাইলফলকের অনুলিপি। অন্য পাশে ‘চাই ৭২-এর সংবিধান’ লেখা।

গতকাল সোমবার রাত নয়টার দিকেও এই তরুণ সেখানেই ছিলেন। তাঁর সঙ্গে থাকা এক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, উনি যে কাজ করছেন, সেটা নিয়ে কারও কোনো দ্বিমত নেই। কিন্তু এর আগে ডাকসুর দাবিতে কোনো আন্দোলনে তিনি ছিলেন না। এমন হুট করে আসার কারণে তাঁর উদ্দেশ্য সম্পর্কে তাঁরা নিশ্চিত হতে পারছেন না। শিক্ষার্থীদের অনেকেই তাঁর দাবির সঙ্গে একমত হলেও কর্মসূচির প্রতি একাত্মতা পোষণ করছেন না।

ওয়ালিদ আশরাফের সঙ্গে আছে পুস্তিকার মতো কিছু কাগজ। এতে কিছু প্রশ্নের মাধ্যমে তিনি মানুষের মতামত নেওয়ার চেষ্টা করছেন।