তাঁর জন্ম না হলে ভারত অন্য রকম হতে পারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বৈষম্যহীন সমাজ গঠনে ড. বি আর আম্বেদকারের অবদান অনন্য। এখনো তিনি লাখো মানুষের আশার আলো ও প্রেরণা। তাঁর জন্ম না হলে হয়তো অন্য রকম এক দেশ হতো ভারত।
ভারতের সংবিধানপ্রণেতা বাবাসাহেব আম্বেদকারের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে হর্ষবর্ধন শ্রিংলা এ কথা বলেন। ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।