তাঁরা আবেগতাড়িত হয়ে রামপালের বিরোধিতা করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আন্দোলনকারী ব্যক্তিরা আবেগতাড়িত হয়ে না বুঝে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা করছেন। পরিবেশবাদীরা এ প্রকল্পের বিপক্ষে কোনো যুক্তিসংগত কারণ দেখাতে পারেননি। তাঁদের আন্দোলনের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে।

রাজশাহীর বাগমারায় গতকাল শুক্রবার এক অনুষ্ঠানে নসরুল হামিদ এ কথা বলেন। রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, সুন্দরবনবিনাশী সব চুক্তি বাতিলসহ ৭ দফা দাবিতে গত বৃহস্পতিবার ডাকা হরতালের সময় আন্দোলনকারীদের ওপর পুলিশের কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ এবং মারধরের ঘটনায় দুঃখপ্রকাশ করে তিনি বলেন, এ ঘটনা দুঃখজনক।

গতকাল দুপুরে নসরুল হামিদ বাগমারায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স পরিদর্শন করেন। বিকেলে তিনি উপজেলার হাটগাঙ্গোপাড়ায় নবনির্মিত ১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সাবস্টেশনের উদ্বোধন করেন। এরপর স্থানীয় স্কুলমাঠে গ্রাহক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।