তাঁরা এখনো মন্ত্রী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকার গঠিত হলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইটগুলোতে পুরোনো মন্ত্রীদেরই নাম এখনো রয়ে গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এখনো দীপু মনিকে মন্ত্রী হিসেবে দেখানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মহীউদ্দীন খান আলমগীর বাদ পড়লেও মন্ত্রণালয়টির ওয়েবসাইটে মন্ত্রীর ঘরে তাঁকে মন্ত্রী দেখানো হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নুরুল ইসলাম নাহিদকে দেওয়া হলেও মন্ত্রণালয়টির ওয়েবসাইটে আগের মন্ত্রীদের নাম রয়েছে। একই অবস্থা আইন, সমাজকল্যাণ, যুব ও ক্রীড়া এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের।