তাঁরা তিন মাসেও বেতন পাননি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাওয়া দপ্তরি ও নৈশপ্রহরীরা তিন মাস ধরে বেতন পাচ্ছেন না।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে প্রথম দফায় ২৭টি বিদ্যালয়ে দপ্তরি ও নৈশপ্রহরী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ২০১২ সালের ডিসেম্বর মাসে দরখাস্ত যাচাই-বাছাই করে গত বছরের এপ্রিলে নিয়োগ পরীক্ষা নেওয়া হয়। এরপর ১ ডিসেম্বর ২৪টি প্রাথমিক বিদ্যালয়ে উত্তীর্ণ ২৪ জন দপ্তরি ও নৈশপ্রহরী কাজে যোগ দেন। মামলা থাকায় বাকি তিনটি বিদ্যালয়ে নিয়োগ কার্যক্রম স্থগিত রয়েছে। তবে যোগদানের তিন মাস পার হলেও তাঁরা বেতন পাচ্ছেন না।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ বলেন, তাঁরা আগামী পাবেন।