তাঁরা ভুয়া চিকিৎসক!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি পরীক্ষায় পাসই করেননি তিনি; অথচ নামের আগে ডাক্তার পদবি জুড়ে দিয়ে ২০ বছর আগে ‘ইতি ডাক্তারখানা’ খুলে চিকিৎসা করে আসছিলেন মনোয়ারা বেগম।
এত দিন পর এলাকার লোকজন জানলেন তিনি চিকিৎসক নন। নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া ‘রুহুল আমিন দন্ত্য চিকিৎসালয়’ নামের আরেকটি চিকিৎসালয় সিলগালা করেছেন আদালত। গত সোমবার বিকেলে ঘটনা দুটি ঘটেছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা শহরের কলেজ রোড এলাকায়।