তাঁরা যা বললেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে গত শনিবার নৃশংস জোড়া হামলায় ব্লগার অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক ফয়সল আরেফিন নিহত এবং আরেক প্রকাশক ও দুজন ব্লগার আহত হন। এ ঘটনায় গতকাল রোববার মন্ত্রী, আ.লীগ নেতা ও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের মন্তব্য:
আসাদুজ্জামান খান
আসাদুজ্জামান খান

আসাদুজ্জামান খান
স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন প্রশ্নের জবাবে

আনিসুল হক
আনিসুল হক

আনিসুল হক
আইন মন্ত্রী

এই হত্যার বিচার যাতে দ্রুত করা যায়, সে ব্যবস্থা অবশ্যই নেব।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের সম্মেলন শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে

হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু

হাসানুল হক ইনু
তথ্য মন্ত্রী

গোপন-অতর্কিত হামলা থেকে কেউই নিরাপদ নয়, আমিও নই

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে

.
.

ফয়সলের বাবা হয়তো হত্যাকারীদের মতাদর্শে বিশ্বাসী: হানিফ
একজন পুত্রহারা পিতা সন্তানের হত্যার বিচার চায় না, এটা বাংলাদেশে প্রথম। পৃথিবীতেও এমনটা আমি দেখি নাই। এটার কারণ একটাই হতে পারে, যারা তাঁর পুত্রকে হত্যা করেছে, তার বাবা অধ্যাপক সাহেব হয়তো ওই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। ওনার দলের লোকজনদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চান না বলেই উনি এ ধরনের কথা বলেছেন। এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক।
মাহবুব উল আলম হানিফ
যুগ্ম সাধারণ সম্পাদক, আ.লীগ

‘আমি কোনো বিচার চাই না’
—ফয়সল আরেফিনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের এমন মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, সোহরাওয়ার্দী উদ্যানে জেলহত্যা দিবসের জনসভার প্রস্তুতি দেখতে গিয়ে

ড. মিজানুর রহমান
ড. মিজানুর রহমান

ড. মিজানুর রহমান
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

ব্লগার হত্যার বিষয়ে ব্যবস্থা নেওয়া হলে গতকালের ঘটনা ঘটত না

কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের