তাইওয়ানে ওষুধ রপ্তানি করবে বেক্সিমকো ফার্মা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাইওয়ান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (টিএফডিএ) থেকে ‘গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস (জিএমপি)’ সনদ পেয়েছে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা। এর ফলে তাইওয়ানে প্রতিষ্ঠানটির ওষুধ রপ্তানির পথ উন্মুক্ত হলো। প্রাথমিকভাবে ওরাল সলিড, ইনহেলার ও স্টেরিল আই ড্রপ রপ্তানির অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এ স্বীকৃতি পাওয়ায় শুধু তাইওয়ানে নয়, আসিয়ানভুক্ত অন্য দেশগুলোতেও দেশের ওষুধের বাজার প্রসারিত হবে বলে আশা করছে বেক্সিমকো ফার্মা কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে এজিইএস (ইইউ), টিজিএ (অস্ট্রেলিয়া) ও ব্রাজিলের এএনভিআইএসএসহ বিভিন্ন আন্তর্জাতিক ওষুধ নিয়ন্ত্রক সংস্থার জিএমপি সনদ পেয়েছে। বিজ্ঞপ্তি।