তাওসিন আক্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কামরাঙ্গীরচরের ইসলামনগরের মধ্যেরচর এলাকার তাওসিন আক্তার (১৪) গত বুধবার দুপুরে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে তার মা রানী বেগম লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ৩১৮। তাওসিনের গায়ের রং ফরসা, মুখমণ্ডল লম্বাটে, উচ্চতা চার ফুট দুই ইঞ্চি। তার পরনে সালোয়ার ও কামিজ ছিল। কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।