তাজউদ্দীন আহমদ হলের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন এক ছাত্রহলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম সবদার আলী আনুষ্ঠানিকভাবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।এতে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মোহাম্মদ আবদুল মান্নান, পুরকৌশল অনুষদের ডিন মোহাম্মদ শওকত ওসমান, রেজিস্ট্রার আলিম দাদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্র ও কর্মকর্তা-কর্মচারীরা।