তাজকিয়া জান্নাত চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাজকিয়া জান্নাত চৌধুরী
তাজকিয়া জান্নাত চৌধুরী

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী তাজকিয়া জান্নাত চৌধুরী (২৩) গত সোমবার ভোরে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে তাঁর লাশ দেশে নিয়ে আসা হয়। পরে সন্ধ্যা সাতটার দিকে সিলেটের খাদিমনগরের খাদিমপাড়ায় তাঁর লাশ আনা হয়। তাজকিয়া বেশ কিছুদিন ধরে ব্লাড ক্যানসারে ভুগছিলেন। সহপাঠীরা তাঁর চিকিৎসায় সহায়তায় তহবিল গঠন করেন এবং চ্যারিটি শোসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন। তাজকিয়ার অকালমৃত্যুতে উপাচার্য মো. আমিনুল হক ভূইয়াসহ বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। তাজকিয়া সিলেটের বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ের অডিটর আবদুর রাজ্জাক চৌধুরীর মেয়ে।