তাজমহল পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল শনিবার ভারতের আগ্রায় তাজমহল পরিদর্শন করেছেন। এ সময় ভারতের পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাজমহল সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। খবর বাসসের।
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে ছয় দিনের সফরে গত বৃহস্পতিবার নয়াদিল্লি যান রাষ্ট্রপতি। গতকাল সকালে তিনি নয়াদিল্লি থেকে আগ্রা যান। পরে যমুনা নদীর তীরে সপ্তদশ শতকে নির্মিত তাজমহল পরিদর্শন করেন রাষ্ট্রপতি। মোগল সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী মমতাজ মহলের প্রতি ভালোবাসার স্মারক হিসেবে এটি নির্মাণ করেন। এখন এটি বিশ্ব ঐতিহ্যের অংশ।
রাষ্ট্রপতি প্রায় ৩০ মিনিট তাজমহলে অবস্থান করেন। মোগল যুগের অন্যতম স্থাপত্য সৌন্দর্য আগ্রাফোর্ট পরিদর্শন করেন তিনি।
আজ রোববার সকালে রাষ্ট্রপতির জয়পুরের উদ্দেশে আগ্রা ত্যাগ করার কথা।