তাজমিলুর রহমান গুরুতর অসুস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ তাজমিলুর রহমান (৮৯) গুরুতর অসুস্থ। ২২ সেপ্টেম্বর থেকে তাঁকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, ২০ সেপ্টেম্বর রাতে বগুড়ার নিজ বাসভবনে অসুস্থ বোধ করার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনো ঝুঁকিমুক্ত নন।শিক্ষকতার পাশাপাশি তাজমিলুর রহমান নাট্যচর্চাসহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বিজ্ঞপ্তি।