তাজমেরী ইসলামের মুক্তির দাবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাজমেরী এস ইসলাম
ছবি সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক তাজমেরী এস ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকেরা।

ওই ঘটনার নিন্দা ও ক্ষোভ জানিয়ে আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানায় বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

বিবৃতিতে বলা হয়, অধ্যাপক তাজমেরী এস ইসলামের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। একজন মহীয়সী নারীকে এ ধরনের হেনস্তা করা দেশের তথা সরকারের জন্য কল্যাণকর নয়।

নাশকতার একটি মামলায় গতকাল বৃহস্পতিবার অধ্যাপক তাজমেরীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।