তাজরীন ও স্মার্টের মালিকদের গ্রেপ্তারের নির্দেশ চেয়ে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাজরীন ফ্যাশনস ও স্মার্ট এক্সপোর্টের মালিকদের গ্রেপ্তার ও ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চে আজ বুধবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে।গতকাল মঙ্গলবার ফৌজদারি কার্যবিধিতে এ আবেদনটি করা হয়। এতে বলা হয়, মালিকপক্ষের অবহেলা ও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা না থাকার কারণে এসব ঘটনা ঘটছে। আবেদনে নিহত শ্রমিকদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনার আরজিও রয়েছে। স্বরাষ্ট্রসচিব, শিল্পসচিব, বিজিএমইএ ও পুলিশের মহা-পরিদর্শককে এতে বিবাদী করা হয়।