তাজরীন ফ্যাশনস ও তুবা গ্রুপের এমডিকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার তাজরীন ফ্যাশনস লিমিটেডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে ব্যাখ্যা জানাতে ওই পোশাক কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও তুবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে ১২ মে তলব করেছেন হাইকোর্ট। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন।এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৬ নভেম্বর আদালত রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন। নির্দেশনায় তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ক্ষতিপূরণ নির্ধারণের পদ্ধতি-সম্পর্কিত প্রতিবেদন এক মাসের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছিলেন।