তাজরীনে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন আদালতে না দেওয়ায় উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাজরীন ফ্যাশনসের মালিক দেলোয়ার হোসেনকে রক্ষা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আদালতে প্রতিবেদন দাখিল করতে উদ্দেশ্যমূলকভাবে দেরি করছে বলে অভিযোগ করেছেন ৩৩ জন বিশিষ্ট নাগরিক। গতকাল এক যুক্ত বিবৃতিতে তাঁরা এ অভিযোগ করেন এবং উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ছয় মাস পার হলেও এখনো প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি তদন্ত অনুষ্ঠিত হয়েছিল। গণমাধ্যমে প্রকাশ, তদন্ত প্রতিবেদনে তাজরীনের মালিকের বিরুদ্ধে শাস্তিযোগ্য অবহেলার দায়ে দণ্ডবিধির ৩০৪ এর (ক) ধারায় গ্রেপ্তারের কথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, তদন্ত কমিটির প্রতিবেদন আদালতে দাখিল করার নির্দেশ দেওয়া সত্ত্বেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা জমা দেয়নি।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আকমাল হোসেন, অধ্যাপক গীতি আরা নাসরিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসিম আখতার, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ প্রমুখ।