তাজরীনের ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পাশে ইনার হুইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বেচ্ছাসেবী নারীদের আন্তর্জাতিক সংগঠন ইনার হুইলের বাংলাদেশি শাখার সদস্যরা ঢাকার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তাজরীন ফ্যাশনস লিমিটেডের শ্রমিকদের সহায়তায় এক লাখ টাকা দিয়েছেন। গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ওই টাকার চেক প্রথম আলো ট্রাস্টের কাছে হস্তান্তর করা হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশের সাবেক মহাপরিদর্শক এ ওয়াই বি সিদ্দিকী, ইনার হুইল জেলা ৩২৮ বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক রওশন আরা বেগম ও বিশিষ্ট সংগীতশিল্পী ফেরদৌসী রহমান অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো ট্রাস্ট সহায়ক তহবিলের সমন্বয়কারী ফেরদৌস ফয়সালের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন।‘ইন্টারন্যাশনাল সার্ভিস অর্গানাইজার মিট (আইএসও মিট)’ নামের ওই অনুষ্ঠান ইনার হুইল জেলা ৩২৮ বাংলাদেশের সদস্যদের মিলনমেলায় পরিণত হয়। সংগঠনের চেয়ারম্যান সুরাইয়া আলম বলেন, ‘ইনার হুইলের সব সদস্য বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ। আর আইএসও মিটের বিষয়বস্তুও এক। পারস্পরিক বোঝাপড়াটা থাকলে এ বন্ধন আরও সুদৃঢ় হবে।’