তাজরীনের মালিককে ৯ জুন আদালতে হাজির হতেনির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার তাজরীন ফ্যাশনস লিমিটেডের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনকে আগামী ৯ জুন আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনও ওই দিন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯ মে রুল জারির পাশাপাশি আদালত দেলোয়ার হোসেন যাতে দেশত্যাগ করতে না পারেন, সে জন্য বিমানবন্দর ও স্থলবন্দরসহ দেশের সংশ্লিষ্ট বহির্গমন কেন্দ্রগুলোতে নির্দেশনা জারির নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে তাজরীন ফ্যাশনসের মালিককে ৩০ মে আদালতে হাজির করতে বিবাদীদের নির্দেশ দেন। গতকাল সকালে তাজরীনের মালিক আদালতে হাজির হন। আদালতে রিটের পক্ষে আইনজীবী বি এম ইলিয়াস ও জ্যোতির্ময় বড়ুয়া মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়। গত বছরের ২৪ নভেম্বর রাতে তাজরীনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক প্রাণ হারান।  তাজরীনের মালিককে গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে গত ২৮ এপ্রিল নৃবিজ্ঞানী নাজনিন আক্তার বানু, সাইদিয়া গুলরুখ কামাল ও মাহমুদুল হাসান রিট আবেদনটি করেন।