তাজরীনের মালিকের স্ত্রীর জামিন বাতিলের শুনানি ৯ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার তাজরীন ফ্যাশনসের চেয়ারম্যান মাহমুদা আক্তারের জামিন বাতিল বিষয়ে আংশিক শুনানি হয়েছে। আদালত এ বিষয়ে অধিকতর শুনানির জন্য ৯ মার্চ দিন ধার্য করেছেন। গতকাল বুধবার ঢাকার জেলা ও দায়রা জজ আব্দুল মজিদ অধিকতর শুনানির তারিখ ধার্য করেন।
গত ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ জামিন বাতিলের আবেদন করে। তাতে বলা হয়, আসামি মাহমুদাকে একজন গৃহিণী হিসেবে গত ১০ ফেব্রুয়ারি মুখ্য বিচারিক হাকিম ইসমাইল হোসেন জামিনে মুক্তির আদেশ দেন। মাহমুদা তাজরীন ফ্যাশনসের চেয়ারম্যান। প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে তিনি ওই দুর্ঘটনায় প্রাণহানির দায় এড়াতে পারেন না। ওই দিন পুড়ে মারা যাওয়া ব্যক্তিদের অনেকেরই ভাই-বোন, বাবা-মা রয়েছেন। তাই গৃহিণী এবং তাঁর শিশুসন্তান রয়েছে—এই বিবেচনায় মাহমুদাকে জামিন দেওয়ার সুযোগ নেই। এ কারণে তাঁর জামিন বাতিল হওয়া প্রয়োজন।