তাজরীনের সঙ্গে আগেই সম্পর্ক ছিন্ন করেছে উইলিয়ামসন ডিকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাবশালী মার্কিন প্রতিষ্ঠান উইলিয়ামসন ডিকি গত বুধবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, বাংলাদেশি পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটার আগেই তারা প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। সরবরাহকারী প্রতিষ্ঠানে কর্মরত পোশাকশ্রমিকদের নিরাপত্তার দিকে বরাবর গুরুত্ব দেওয়া হয়ে থাকে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।১৯২২ সালে প্রতিষ্ঠিত উইলিয়ামসন ডিকি ম্যানুফ্যাকচারিং কোম্পানি তার বিবৃতিতে অবশ্য ঠিক কবে তাজরীন ফ্যাশনসের সঙ্গে তারা সম্পর্ক ছিন্ন করে, সে বিষয়ে কোনো তথ্য উল্লেখ করেনি। তাজরীন ফ্যাশনসের নিরাপত্তাসংক্রান্ত সার্টিফিকেটের মেয়াদ গত জুনে উত্তীর্ণ হয়।ডিকি বলেছে, ‘তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা তাঁদের জন্য প্রার্থনা করি।’ ডিকি আরও বলেছে, চলতি বছরের শুরুর দিকে তাজরীন থেকে তাদের পোশাক সংগ্রহের শিডিউল শেষ হয়েছে।মার্কিন প্রতিষ্ঠানটি বলেছে, ‘বিশ্বব্যাপী আমাদের বিক্রেতা ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর যথাযথ আইন ও সুষ্ঠু শ্রম ব্যবস্থাপনা অনুসরণ এবং এর পাশাপাশি তাদের কর্মপরিবেশগত নিরাপত্তার বিষয় নিশ্চিত করা আমাদের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনার একটি বৈশিষ্ট্য।’ স্টার-টেলিগ্রাম।