তাজুল ইসলাম সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. তাজুল ইসলাম সরকার ২৩ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীরবিক্রম, মহাসচিব (প্রশাসন), এমদাদ হোসেন মতিনসহ অন্যান্য কর্মকর্তা গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।