তাজুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে শহীদ কমরেড তাজুল ইসলামের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে গতকাল সোমবার। এ উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাজধানীর মুক্তাঙ্গনে নির্মিত অস্থায়ী শহীদ বেদিতে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠনের নেতা ও বিশিষ্টজনেরা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় নেতারা বলেন, তাজুল ইসলাম ছিলেন দেশের শ্রমিক আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র ও আদর্শবাদী রাজনীতির প্রতীক। মেহনতি মানুষের ভাগ্য বদলের সংগ্রামে কমরেড তাজুলের মতো অসংখ্য বীরের প্রয়োজন। দেশের বাম-গণতান্ত্রিক-প্রগতিশীল দল ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নেতারা বলেন, বৈপ্লবিক পরিবর্তন ছাড়া মেহনতি মানুষের মুক্তি অসম্ভব।১৯৮৪ সালের ১ মার্চ দেশব্যাপী শিল্প ধর্মঘট ও হরতালের সমর্থনে আগের দিন মধ্যরাতে আদমজী জুটমিল এলাকায় তাজুল ইসলামের নেতৃত্বে শ্রমিকেরা প্রচার মিছিল বের করলে তত্কালীন স্বৈরশাসক এরশাদ সরকারের গুন্ডাবাহিনীর হামলায় নিহত হন। বিজ্ঞপ্তি।