তাজুল চৌধুরীর পক্ষে-বিপক্ষে কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) নেতা তাজুল ইসলাম চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার ও বিচারের দাবি উঠেছে। গত রোববার বেলা ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলা হয়।
একই সময় জেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে তাজুল চৌধুরীর পক্ষে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন তাঁর সমর্থকেরা।
মুক্তিযোদ্ধা জনতার ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার আমিনুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, একাত্তরে মানুষ হত্যা ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগে জাপা নেতা তাজুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে বীর প্রতীক আবদুল হাই কুড়িগ্রাম সদর থানায় ২০০৮ সালে একটি মামলা করেন।