তাজুলকে জেলার পদ থেকেও বাদ দিলেন এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার জাতীয় পার্টির (জাপা) কুড়িগ্রাম জেলার সভাপতির পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে দলের সাংসদ ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীকে। দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ গত মঙ্গলবার এ অব্যাহতি দেন।
জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার জানান, শফিকুল ইসলাম চৌধুরীকে কুড়িগ্রাম জেলা জাপার সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের পদ থেকেও তাজুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়। তাঁর জায়গায় নিয়োগ দেওয়া হয় দলের প্রচার সম্পাদক সুলতান মাহমুদকে।
জাপার দলীয় সূত্র জানায়, জাপার যে অংশটি সরকারের সঙ্গে গোপন সমঝোতার মাধ্যমে নির্বাচনে থেকে যেতে ভূমিকা রাখে, তাজুল ইসলাম তাঁদের অন্যতম।