তাড়াইলে আবাসন প্রকল্পের ১০টি ঘর পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের দাউদপুর-নোয়াগাঁও আবাসন প্রকল্পে গতকাল শুক্রবার সকালে আগুন লেগে ১০টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
আবাসন প্রকল্পের বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে প্রকল্পের একটি শেডে হঠাৎ করে আগুন লেগে মুহূর্তে তা আশপাশে ছড়িয়ে পড়ে। এতে ১০টি ঘর, ঘরে থাকা নগদ টাকা, ধান ও আসবাবপত্র পুড়ে যায়।