তাড়াইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর গ্রামে অমিত (২) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। অমিত ওই গ্রামের সোহেল মিয়ার ছেলে। শিশুটির পরিবারের সদস্যরা জানান, গত সোমবার সন্ধ্যায় একা ঘর থেকে বেরিয়ে যায় অমিত। অনেক খোঁজাখুঁজির পর রাত আটটার দিকে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। ধলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।