তাড়াইলের সাত ইউপিতে আ.লীগের প্রার্থী বাছাই
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাত ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটের মাধ্যমে আওয়ামী লীগের প্রার্থী বাছাই করেছে তৃণমূল।
১১ থেকে ১৫ এপ্রিল মোট চার দফায় উপজেলা সদরে প্রার্থী বাছাইয়ে ভোট হয়। প্রতিটি ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ১৮ জন সভাপতি ও সাধারণ সম্পাদক ভোট দেন।
তৃণমূলের ভোটে তাড়াইল-সাচাইল (সদর) ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামরুজ্জামান মহাজন, দিগদাইড়ে উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. গোলাপ হোসেন ভূঁইয়া, ধলায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফরোজ আলম, জাওয়ার ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, রাউতি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন তারেক, দামিহা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে মাইনুজ্জামান নবাব, তালজাঙ্গায় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম খানকে প্রার্থী বাছাই করা হয়।
তাড়াইলের সাত ইউনিয়নে নির্বাচনের তফসিল ২৮ এপ্রিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।