তাড়াশে গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক কলহের জের ধরে রত্না খাতুন নামের এক গৃহবধূ গতকাল সোমবার খুন হয়েছেন। রত্না উপজেলার সগুনা ইউনিয়নের চরকুসিবাড়ী গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী।  পুলিশ ও এলাকাবাসী জানান, দুপুরে জাহিদুল ও রত্নার মধ্যে কথা-কাটিকাটি হয়। একপর্যায়ে জাহিদুল তাঁকে পিটিয়ে হত্যা করে তাঁর মুখে বিষ ঢেলে দিয়ে পালিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে। তাড়াশ থানার ওসি আবদুর রফিক জানান, রত্নার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।