তাড়াশে নিষিদ্ধ সংগঠনের পথসভা
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বস্তুল গ্রামে নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সদস্যরা গত সোমবার পথসভা ও প্রচারপত্র বিতরণ করেছে। এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির ৩০-৩৫ জন সশস্ত্র সদস্য মুখে কালো কাপড় বেঁধে উপজেলার বস্তুল গ্রামের বাজারে এসে পথসভা করে। এ সময় তারা বর্তমান সরকার ও বিএনপির সমালোচনা করে বক্তব্য রাখে ও প্রচারপত্র বিতরণ করে। প্রচারপত্রে লেখা আছে, আওয়ামী লীগ-বিএনপি ভালো না। তাদের এক দল ক্ষমতায় গেলে অন্য দল হানাহানি করে।
তাড়াশ থানার ওসি আতাউর রহমান বলেন, দেশের চলমান অস্থিরতা এবং হরতাল-অবরোধে থানার পুলিশ মহাসড়কে নিরাপত্তা নিয়ে ব্যস্ত থাকে। এই সুযোগে সর্বহারারা তাদের তৎপরতা শুরু করেছে। বিষয়টি জানার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।