তাণ্ডবে বাদ যায়নি রাস্তার গাছগুলোও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাণ্ডবে বাদ যায়নি পল্টন ও মতিঝিল এলাকার রাস্তার পাশের ও সড়কদ্বীপের গাছগুলোও। অনেক গাছ যেমন কাটা হয়েছে, তেমনি ছোট ছোট অনেক গাছ উপড়ে ফেলা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, কয়েক শ মূল্যবান গাছ কেটে ও উপড়ে ফেলা হয়েছে। গতকাল সোমবার বিজয়নগর ও নয়াপল্টন এলাকায় গিয়ে দেখা গেছে, সড়কদ্বীপের অসংখ্য গাছ কাটা। রোববার রাতে গাছগুলো কাটা হয়। বিজয়নগর এলাকাতেই বেশি গাছ কাটা হয়েছে। এর মধ্যে বিজয়নগরের কাকরাইলের কাছে বেশ কয়েকটি বড় গাছও রয়েছে। গাছগুলো এমনভাবে কাটা হয়েছে যে দেখে মনে হচ্ছিল, যান্ত্রিক করাত দিয়ে নিখুঁতভাবে কাটা হয়েছে। নয়াপল্টন এলাকায় ছোট ছোট অনেক গাছ উপড়ে ফেলা হয়। একই চিত্র পল্টন মোড় থেকে মতিঝিলে যাওয়ার সড়কেও।গত ২৮ ফেব্রুয়ারি মানবতা-বিরোধী অপরাধের মামলায় জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর সারা দেশে তাণ্ডব চালান জামায়াত-শিবিরের কর্মীরা। তখন সাতক্ষীরা ও সাতকানিয়াসহ সারা দেশে প্রায় ২০ হাজার গাছ কেটে ফেলা হয়েছিল।