তাণ্ডবের ঘটনায় মামলা, আসামি ৫০০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টেশন রোডে গত রোববার জামায়াত-শিবিরের তাণ্ডবের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলায় জামায়াতের নায়েবে আমির শাহজাহান চৌধুরীসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করা হয়।
কোতোয়ালি থানার উপপরিদর্শক আবুল কালাম বাদী হয়ে এ মামলা করেন। থানার পরিদর্শক (তদন্ত) নেজামউদ্দিন মামলার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, মামলায় ১৬ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় নগর জামায়াতের সেক্রেটারি জেনারেল নজরুল ইসলাম, মহানগর (উত্তর) সভাপতি আ ম ম মছরুর হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল আমিন ও নগর দক্ষিণ শিবিরের সভাপতি সোহেল রানাকে আসামি করা হয়।