তাদের আনন্দের একটি দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু সুন্দর সময় শিশুদের জন্য। সেই সব শিশু, যারা অন্য সব শিশু থেকে আলাদা। তারা সবাই অটিস্টিক শিশু। গতকাল শনিবার গুলশানের পিৎজা হাটে তাদের নিয়ে আয়োজন করা হয় এক ভিন্ন ধরনের আনন্দ অনুষ্ঠানের। ‘৮ম অটিজম সচেতনতা দিবস’ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরো ডিজঅর্ডার অ্যান্ড অটিজম কর্মসূচির উদ্যোগে এই আয়োজন করা হয়।
বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক কামরুল হাসান অনুষ্ঠানের উদ্বোধন করেন। ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরো ডিজঅর্ডার অ্যান্ড অটিজম (ইপনা) প্রকল্পের পরিচালক ও শিশু নিউরোলজিস্ট শাহীন আখতার বলেন, এ ধরনের আয়োজন শিশুদের সামাজিক করে। এই শিশুদের বাবা-মা সারা বছর বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকেন। তাই এমন আয়োজন তাঁদেরও বিনোদনের একটা মাধ্যম। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেন মুক্তিযোদ্ধা আক্কু চৌধুরী। সচেতনতা বৃদ্ধির এই অনুষ্ঠানে শিশুদের মাঝে আরও উপস্থিত ছিলেন মিডিয়াব্যক্তিত্ব শারমিন লাকি, ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট এবং দেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার।