তাদের বারবার ফাঁসি হওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘গোলাম আযম, নিজামী, মুজাহিদ, সাঈদী ও কামারুজ্জামানেরা একাত্তরে যে পাপ করেছে, তাতে তাদের একবার নয়, বারবার ফাঁসি হওয়া উচিত। এরা মনুষ্য সমাজে বসবাসের অযোগ্য।’গতকাল সোমবার বিকেলে সিলেটের বিয়ানীবাজার উপজেলা মিলনায়তনে ‘উপজেলা ও ইউনিয়ন সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি’র সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান রুমা চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাসিব, সহসভাপতি মনিরুল ইসলাম ও নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আতাউর রহমান খান, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত প্রমুখ। এ ছাড়া মন্ত্রী বেলা তিনটা থেকে উত্তর কাকরদিয়া সেতু, কাকরদিয়া সেতু, চেংড়ি খাল সেতু ও সড়ক ভাংনি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনসহ উপজেলা মিলনায়তনে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।