তাদের হীন চক্রান্ত সফল হবে না: মতিয়া চৌধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, জনগণের গণতান্ত্রিক অধিকার বিসর্জন দিয়ে, গণতন্ত্রহীনতার দিকে যারা
দেশকে নিয়ে যেতে চায়, তাদের হীন চক্রান্ত সফল হবে না।
গতকাল শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের সুপ্রিম
কোর্ট বার শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিষদের সভাপতি এবং ডাক, তার ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন বলেন, ‘অনেক সময় দেখা যায় যারা
ক্ষমতায় থাকে তাদের মধ্যে একটা ধীরগতি। মনে করে এমনিতেই পাস করব। তবে কাজ করতে হয়।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সুপ্রিম কোর্ট বার শাখার সভাপতি আবদুল হালিম।
আয়োজকেরা জানান, দ্বিতীয় পর্বে সাংসদ নুরুল ইসলামকে পরিষদের সুপ্রিম কোর্ট বার শাখার সভাপতি এবং
আইনজীবী মো. মাহবুব আলীকে সম্পাদক নির্বাচন করা হয়।