তানজানিয়ার জন্য জাহাজ নির্মাণ করছে ওয়েস্টার্ন মেরিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার আফ্রিকা মহাদেশে অবস্থিত তানজানিয়ার জন্য একটি যাত্রীবাহী জাহাজ নির্মাণ করবে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।গত বৃহস্পতিবার ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন এবং জে জি এইচ মেরিনের পরিচালক নেইলস হোল্সটেইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।তানজানিয়ার নৌপরিবহন মন্ত্রণালয় থেকে জাহাজটি সরবরাহের কার্যাদেশ পায় ডেনিশ কোম্পানি জে জি এইচ মেরিন। কার্যাদেশ পেয়ে প্রতিষ্ঠানটি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড থেকে জাহাজটি বানানোর চুক্তি করে। উপকূলীয় এলাকায় যাত্রী বহনে এটি নিয়োজিত করা হবে। এই জাহাজের নির্মাণব্যয় ২৫ কোটি টাকা। এটির দৈর্ঘ্য ৩৮ মিটার। জাহাজটি ঘণ্টায় ২০ নটিক্যাল মাইল গতিবেগে চলতে সক্ষম হবে। আগামী বছরের মাঝামাঝি সময়ে ওয়েস্টার্ন মেরিন এই জাহাজটি ক্রেতার কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে।