তানজানিয়ায় গ্রেপ্তার ১৪ বাংলাদেশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার আফ্রিকার বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে এ খবর পাওয়া গেছে। তানজানিয়া পুলিশ জানিয়েছে, তানজানিয়ার দক্ষিণ অঞ্চলের বন্দর শহর মাতাওয়ারার একটি বাড়িতে তাঁরা লুকিয়ে ছিলেন। তাঁদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।মাতাওয়ারার আঞ্চলিক পুলিশ কমান্ডার ফুকোস মালেঙ্গো জানান, তাঁরা সম্ভবত মোজাম্বিক যাওয়ার চেষ্টা করছিলেন। পরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।