তানজানিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ব্র্যাক কর্মকর্তার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তানজানিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ব্র্যাক ইন্টারন্যাশনালের কর্মকর্তা শেখ তারিকুজ্জামান মারা গেছেন। ব্র্যাক ইন্টারন্যাশনালের কমিউনিকেশন প্রধান মৌটুসী কবির আজ শুক্রবার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেখ তারিকুজ্জামান তানজানিয়ায় কান্ট্রি রিসার্চ কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন। গত ২৫ নভেম্বর তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। সেখানে এক হাসপাতালে তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। গতকাল বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি ঘটে। গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় তিনি মারা যান। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

শেখ তারিকুজ্জামানের পরিবারের সদস্যরা জানান, আগামী রোববার তাঁর মরদেহ দেশে আনা হতে পারে। তাঁকে সাতক্ষীরার পাটকেলঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।