তানভীর-জেসমিনের বিরুদ্ধে আরেকটি মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঋণখেলাপির অভিযোগে হল-মার্ক ডিজাইন ওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলামের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। আগামী ১২ মে মামলার শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার প্রথম অর্থঋণ আদালতে মামলাটি করা হয়। মামলায় বিবাদীদের বিরুদ্ধে ৬০ কোটি ৪০ লাখ ২৭ হাজার ৪৪৭ টাকা ঋণখেলাপির অভিযোগ আনা হয়েছে।
সোনালী ব্যাংকের হোটেল রূপসী বাংলা শাখার পক্ষ থেকে মামলাটি করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী কে বি ভৌমিক মামলাটি দায়ের করেন।
মামলায় হল-মার্ক ডিজাইন ওয়্যার লিমিটেড ও হাই নিট ইন্ডাস্ট্রি লিমিডেটকেও বিবাদী করা হয়েছে।