তানভীর হত্যার ঘটনায় মুন্সিগঞ্জে প্রতিবাদ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বির বড় ছেলে তানভীর মুহামঞ্চদ ত্বকি হত্যার ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে মুন্সিগঞ্জ সমিঞ্চলিত সাংস্কৃতিক জোট। গতকাল শনিবার বিকেল পাঁচটায় মুন্সিগঞ্জ পুরাতন কাচারি প্রাঙ্গণে এ সমাবেশ হয়।জেলা সমিঞ্চলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জামাল হোসেন, জেলা মহিলা পরিষদের সাবেক সভাপতি খালেদা খানম, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি শ ম কামাল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক নাসিমা আক্তার প্রমুখ। সমাবেশে বক্তারা তানভীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।