তানভীরের জামিন আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া রুনির কথিত বন্ধু তানভীর আহমেদের জামিনের আবেদন গতকাল রোববার নাকচ করেছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হক এ আদেশ দেন। একই আদালতে এর আগেও একাধিকবার তানভীরের পক্ষে করা জামিনের আবেদন নাকচ হয়।
এ মামলায় তানভীরসহ আটজন কারাগারে আছেন। অপর সাতজন হলেন সাগর-রুনি যে বাড়িতে থাকতেন ওই বাড়ির দারোয়ান পলাশ রুদ্র পাল, নিরাপত্তাকর্মী এনাম আহমেদ, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু, কামরুল হাসান অরুণ ও আবু সাঈদ।