তানভীরের জামিন নাকচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের বিরুদ্ধে করা ১৩টি মামলায় জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এই আদেশ দেন।
সোনালী ব্যাংকের রূপসী বাংলা (সাবেক শেরাটন হোটেল) শাখা থেকে ঋণ কেলেংকারির ঘটনায় ২০১২ সালের ৪ অক্টোবর তানভীর মাহমুদ, হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।