তানিমের বাবাকে বাঁচাতে এগিয়ে আসার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মিজানুর রহমান (তানিম)। শরীয়তপুর থেকে আসা এই মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার খরচ চলে টিউশনির টাকায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তাঁর বাবা নুর মোহাম্মদ। কোনো রকমে সংসার চলে তাঁদের। এরই মধ্যে তাঁর বাবা পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকেরা বলেছেন, অস্ত্রোপচারের আগে ও পরে ছয়টি কেমোথেরাপি দিতে হবে তাঁর। অস্ত্রোপচার ও কেমোথেরাপিতে লাগবে প্রায় ছয় লাখ টাকা। তানিমদের সম্পত্তি বলতে সামান্য যা ছিল তা বিক্রি করে একটি কেমোথেরাপি দেওয়া হয়েছে। টাকার অভাবে বাকি কেমোথেরাপি দেওয়া যাচ্ছে না। এ অবস্থায় বাবাকে বাঁচাতে সবার সহযোগিতা কামনা করেছেন তানিম। সহায়তা পাঠানোর ঠিকানা: মিজানুর রহমান, সঞ্চয়ী হিসাব নম্বর ১১৮.১৫১.০০৪.৭২৬৮, ডাচ্-বাংলা ব্যাংক, ইসলামপুর শাখা। বিজ্ঞপ্তি।