তানিয়াকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সরকারি উচ্চবালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী তানিয়া ইসলাম ওরফে তমা (১৫)। বাবা-মার দুই সন্তানের মধ্যে তানিয়া ছোট সন্তান। এ বছরের শুরুতে একটি টিউমারে অস্ত্রোপচার করার পর জানা যায়, তানিয়ার ক্যানসার হয়েছে। বর্তমানে সে রাজধানীর ডেলটা হাসপাতালে অনকোলজি ইউনিটে চিকিত্সাধীন। চিকিত্সকেরা তানিয়াকে রেডিওথেরাপি দিচ্ছেন। দীর্ঘমেয়াদি এ চিকিত্সার জন্য প্রয়োজন আরও পাঁচ লাখ টাকা। তানিয়ার বাবা মো. আমিনুল ইসলাম একজন ছোট ব্যবসায়ী। তাঁর পক্ষে মেয়ের এ চিকিত্সার খরচ জোগানো কোনোভাবেই সম্ভব নয়। এ অবস্থায় ক্যানসারের করাল থাবা থেকে তানিয়াকে বাঁচাতে সমাজের সবার কাছে সহায়তার আবেদন জানিয়েছে তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. সাজেদুল ইসলাম, হিসাব নম্বর: ১৫০৯৮০০১৫৫০১, ব্র্যাক ব্যাংক। বিজ্ঞপ্তি।