তানোরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোরে গতকাল রোববার সকালে বজ্রপাতে একজন কৃষক ও একটি গরুর মৃত্যু হয়েছে। কৃষকের নাম কুদরতুল্লাহ (৩৮)। তাঁর বাড়ি তানোর উপজেলার সাইধাড়া গ্রামে। গরুটি মুনসুর রহমান নামের অপর একজন কৃষকের।
কুদরতুল্লাহর পরিবারের সদস্যরা জানান, গতকাল সকাল সাড়ে আটটার দিকে কুদরতুল্লাহ ঘাস খাওয়ানোর জন্য গরু মাঠে নিয়ে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় তাঁর গরুগুলো বেঁচে যায়। তবে মাঠের অপর প্রান্তে রাখা মুনসুর রহমানের গরুটি মারা যায়। মুনসুর রহমান বলেন, গরুটির দাম প্রায় ৩৫ হাজার টাকা। সকালে মাঠে নিলে বজ্রপাতে সেটি মারা যায়।