তানোরের মেয়র আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিজিএফের চাল ওজনে কম দেওয়ার অভিযোগে গত বৃহস্পতিবার রাজশাহীর তানোর পৌরসভার মেয়র ও উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমানকে পৌর ভবন থেকে আটক করেছে পুলিশ। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ বলেন, ঈদ উপলক্ষে তানোর পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছিল। বৃহস্পতিবার দুপুরের দিকে বেশ কয়েকজন তাঁর কাছে অভিযোগ করেন, ভিজিএফের চাল ২০ কেজির বদলে ৯ কেজি করে দেওয়া হচ্ছে। এরপরই মেয়রকে আটকের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়। এ ঘটনায় ভিজিএফের তদারকি কর্মকর্তা তানোর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীমা সুলতানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। তবে আটকের সময় মেয়র সাংবাদিকদের বলেন, চাল বিতরণের দায়িত্ব লিখিতভাবে কাউন্সিলরদের দেওয়া হয়েছে। তাঁরা কী করেছেন, তিনি জানেন না।