তানোরে গাছ কাটার অভিযোগে এএসআই প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোরে আদিবাসী পল্লির ছয়টি তালগাছ কাটতে সহযোগিতা করার অভিযোগে তানোর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জয়নুলকে গত মঙ্গলবার রাতে প্রত্যাহার করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার কলমা ইউনিয়নের দিব্যস্থলী আদিবাসী পল্লির আলমগীর হোসেন, রফিকুল ইসলাম ও ডালিম একই গ্রামের বিশ্বমণী হাসদার তিনটি ও জুলফিকার আলীর তিনটি বড় তালগাছ কেটে নিয়ে যান। বিশ্বমণী হাসদা ও জুলফিকার আলী এ বিষয়ে ওই তিনজনকে আসামি করে ওই দিনই থানায় দুটি মামলা করেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গাছ কাটার সময় এএসআই জয়নুল উপস্থিত ছিলেন। এ কারণে গাছের মালিকেরা সেগুলো কাটার কাজে বাধা দিতে সাহস পাননি।গত বুধবার মামলার বাদী জুলফিকার আলী বলেন, ‘গাছ কাটার ঘটনা আমি থানার ওসিকে মোবাইল ফোনে জানানোর জন্য একাধিকবার রিং করেছি। কিন্তু ওসির মোবাইল ফোনটি রিসিভ না হওয়ায় আমি পুলিশ সুপারকে মোবাইল ফোনে বিষয়টি জানিয়েছি। পুলিশ সুপার ঘটনার সত্যতা পেয়ে এএসআই জয়নুলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়ার নির্দেশ ও তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।’পুলিশ সুপার এস এম রোকনউদ্দিন বলেন, গাছ কাটার সঙ্গে পুলিশ জড়িত নয়। বেপরোয়া চলাফেরার কারণে এএসআই জয়নুলকে প্রত্যাহার করা হয়েছে।’