তানোরে মায়ের বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর তানোর উপজেলার ঝিলাইখোর গ্রামে পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূ তাঁর পাঁচ মাস বয়সী সন্তানকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ময়নাতদন্ত শেষে গতকাল সোমবার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উপজেলার ঝিলাইখোর গ্রামের কৃষক আতাবুর রহমানের (১৯) সঙ্গে রোববার সকালে তাঁর স্ত্রী মেরিনার (২০) ঝগড়া হয়। এর জেরে হিসেবে বিকেল পাঁচটার দিকে মেরিনা শিশুসন্তান সুমাইয়াকে বাড়ির সেফটি ট্যাংকির মধ্যে ফেলে দেন। বাড়ির লোকজন সুমাইয়াকে না পেয়ে মেরিনাকে জিজ্ঞাসাবাদ করে। পরে পরিবারের সদস্যরা মেরিনার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটি মারা যায়।তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বজলুর রশিদ জানান, এ ঘটনায় মামলা হয়েছে।